ছবি সংগৃহিত
আন্তর্জাতিক

স্ত্রী আটক, নেতার আত্মসমর্পণ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের খালিস্তানি নেতা অমৃতপাল সিংহ রোববার (২৩ এপ্রিল) ভোরবেলা গুরুদ্বারের সামনে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

একাধিক সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। যদিও অমৃতপাল কিভাবে ধরা পড়লেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশ প্রকাশ করেনি। শুধু জানা গেছে, ধৃত নেতাকে নিয়ে যাওয়া হচ্ছে আসাম রাজ্যের জেলে।

অমৃতপালের স্ত্রী কিরণদীপ কউরকে মাত্র ৩ দিন আগেই গ্রেফতার করা হয়েছিল। অমৃতসর বিমানবন্দরে প্রথমে তাকে আটকানো হয়। তিনি লন্ডনে যাচ্ছিলেন।

শুল্ক দফতর কিরণদীপকে জিজ্ঞাসাবাদ করে। পরে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তাকে আটক করা হয়। ওই ঘটনার তিন দিন পরেই ধরা পড়লেন পলাতক নেতা।

আরও পড়ুন : নির্বাচন কমিশনের উপপ্রধান নিহত

অনেকের প্রশ্ন, তবে কি স্ত্রীর টানেই অবশেষে হার মানলেন অমৃতপাল? নিজে থেকেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন?

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যাতেই মোগা শহরে পা রেখেছিলেন অমৃতপাল বলে জানিয়েছে ‘ইন্ডিয়া টুডে’।

তিনি যে শহরে এসেছেন, পুলিশকে তা নিজেই ফোন করে জানিয়েছিলেন। তার পর রোববার ভোরে আত্মসমর্পণ করেন। জাতীয় নিরাপত্তা আইনে অমৃতপালকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : ঈদে শান্তির বার্তা দিলেন মমতা

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কিরণদীপ, অমৃতপালের বিয়ে হয়েছিল। কিরণদীপ অনাবসী ভারতীয়। থাকেন ব্রিটেনে। সমাজমাধ্যমে অমৃতপালের ভিডিও দেখে প্রেমে পড়েছিলেন কিরণদীপ।

‘দ্য উইক’কে দেয়া এক সাক্ষাৎকারে কিরণদীপ জানিয়েছিলেন যে এক বছরেরও বেশি সময় ধরে ইনস্টাগ্রামে অমৃতপালকে ‘ফলো’ করতেন তিনি। তার পরই প্রশংসা করে অমৃতপালকে মেসেজ করেছিলেন। এর পর দু’জনের মনের আদানপ্রদান হয়। বিয়ে সেরে ফেলেন খলিস্তানি নেতা।

কিরণদীপ জানিয়েছেন, বিয়ের আগেই তাকে অমৃতপাল বলেছিলেন যে, কোনো এক দিন হয়তো তাকে গ্রেফতার করা হতে পারে। তবে সেই আশঙ্কা যে এত দ্রুত সত্যি হবে, তা হয়তো ভাবতে পারেননি কেউ।

আরও পড়ুন : ইরান-আজারবাইজান যুদ্ধের শঙ্কা!

গ্রেফতারকৃত অমৃতপালের বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দেয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

অভিযোগ, অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েক শ' লোককে নিয়ে ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল এবং তার ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিংহ। ওই ঘটনার পর থেকেই দু’জন পলাতক ছিলেন।

আরও পড়ুন : ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেফতার করে পুলিশ। অমৃতপাল অধরাই ছিলেন। ১৮ মার্চ থেকে পাঞ্জাবের জলন্ধর, হোশিয়ারপুর এবং অমৃতসরের একাধিক গ্রামে ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন অমৃতপাল।

পুলিশ কিছুতেই তাকে ধরতে পারছিল না। অবশেষে খালিস্তানি নেতার হাতে হাতকড়া পরানো গেল। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা