ছবি সংগৃহিত
আন্তর্জাতিক

নির্বাচন কমিশনের উপপ্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জান্তাশাসিত মিয়ানমারে সামরিক সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহী যোদ্ধাদের গুলিতে দেশটির জাতীয় নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কায়াও দু নিহত হয়েছেন।

আরও পড়ুন : ঈদে শান্তির বার্তা দিলেন মমতা

শনিবার (২২ এপ্রিল) মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের পূর্বাংশে থিঙাগাইয়ুন এলাকায় তাকে গুলি করা হয়। সামরিক বাহিনীর তথ্য টিমের এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়।

বিবৃতিতে ‘সরকারবিরোধী সশস্ত্রগোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস এই হত্যাকাণ্ডের জন্য দায়ী’— বাক্যটির বাইরে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

চলতি বছরের মার্চ মাসে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল ন্যাশাল লীগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তার একমাসের মধ্যেই কমিশনের উপপ্রধান নিহত হলেন।

আরও পড়ুন : সুদানে ভ্রমণ অনিরাপদ

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সামরিক বাহিনী গণতন্ত্রপন্থী এনএলডি সরকারকে উচ্ছেদ করে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখল করে। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন, ক্ষমতা দখলের পর সরকারপ্রধানও হন তিনি।

কিন্তু সামরিক বাহিনীর এই পদক্ষেপের পরই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ শুরু করেন দেশটির বেসামরিক গণতন্ত্রপন্থী লোকজন।

মিয়ানমার জান্তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগ্নেয়াস্ত্র দিয়ে সেই বিক্ষোভ দমন শুরু করলে একসময় তা স্থিমিত হয়ে যায়, কিন্তু আন্দোলনকারীদের একটি বড় অংশ এ সময় যোগ দেওয়া মিয়ানমারের সামরিক বাহিনীবিরোধী বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীগুলোতে।

আরও পড়ুন : ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

পিপলস ডিফেন্স ফোর্সেসও তেমনই একটি সশস্ত্র গোষ্ঠী। তবে অন্যান্য গোষ্ঠীর তুলনায় এই গোষ্ঠীটি সম্প্রতি জান্তার মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে।

দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই চোরাগুপ্তা হামলা চলাচ্ছেন এই গোষ্ঠীর সদস্যরা এবং গত কয়েক মাসে নিম্ন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। এই নিহতদের মধ্যে সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তাও আছেন।

সামরিক বাহিনীর কাছে এসব হত্যাকাণ্ডের যাবতীয় খুঁটিনাটি তথ্য-উপাত্ত আছে, তবে এ ব্যাপারে সংবাদমাধ্যমের সামনে জান্তা মুখপাত্ররা বরাবরই নিশ্চুপ থেকেছেন।

আরও পড়ুন : আরব আমিরাতে ঈদ উদযাপিত

প্রসঙ্গত, সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর বিদ্রোহীদের হাতে প্রথম যে সরকারি কর্মকর্তা নিহত হন, তিনি ছিলেন মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর।

২০২২ সালের এপ্রিল মাসে ইয়াঙ্গুনে নিজ বাসভবনের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের এখনও গ্রেফতার করা যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা