আন্তর্জাতিক

সৌদিসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদ

সান নিউজ ডেস্ক : সৌদিসহ ১৫টি দেশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঈদের চাঁদ উদয় হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এ অঞ্চলের দেশগুলোতে আজ শুক্রবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বাকি দেশগুলোতে আগামী শনিবার ঈদ উযাপিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও চাঁদ দেখতে পাওয়ার ওপরই নির্ভর করছে সেটি।

আরও পড়ুন : কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ৫

চলুন দেখে নেওয়া যাক শুক্রবার যেসব দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর-

১. সৌদি আরব
বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন দেশটির বাসিন্দারা।

২. সংযুক্ত আরব আমিরাত
সৌদি আরবের মতো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

৩. বাহরাইন
দেশটির শরিয়া ভিশন কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সেখানে।

৪. কাতার
বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার পর কাতার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।

৫. কুয়েত
কুয়েতের শরিয়া ভিশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে দেশটিতে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ৩১২ প্রাণহানি

৬. লেবানন
শুক্রবার ঈদ উদযাপন করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবানন।

৭. ফিলিস্তিন
শুক্রবার ঈদ উদযাপন করছে ফিলিস্তিন।

৮. ইয়েমেন
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও শুক্রবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

৯. ইরাক
শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে ইরাকের সুন্নি এনডোমেন্ট অফিস।

আরও পড়ুন : শেষ দিনে ঈদযাত্রায় উপচেপড়া ভিড়

১০. জর্ডান
জর্ডান শুক্রবার ঈদ উদযাপন করছে।

১১. মিশর
মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে বৃহস্পতিবারই ছিল রমজান মাসের শেষ দিন।

১২. আলজেরিয়া
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে।

১৩. সিরিয়া
সিরিয়া জানিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।

১৪. তিউনিশিয়া
শুক্রবার ঈদের আনন্দে মেতেছেন তিউনিশিয়ার বাসিন্দারা।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৫. সুদান
উত্তর আফ্রিকার আরেক দেশ সুদানেও ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার।

সূত্র: খালিজ টাইমস

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা