আন্তর্জাতিক

ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলি হামলায় ৯ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এ হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী।

আরও পড়ুন: তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ২০

হুথি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ সময় দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনার পাশাপাশি হোদাইদাহ বন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যদিও তেল-আবিব দাবি করছে সেটিকে ভূ-পাতিত করার। এ সময় ইয়েমেনে হামলার পর হুথি নেতাদেরকেও সতর্ক করা হয়েছে।

ইসরায়েলকে লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পরই পাল্টা হামলা চালায় ইসরায়েল। মূলত ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে উভয় পক্ষ।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনে হুথি স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির সানায় বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামো।

আরও পড়ুন: গাজায় আরও ৩৮ ফিলিস্তিনিকে হত্যা

এদিকে, এই হামলার পরপর হুতি নেতাদের সতর্ক করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তাদের পর্যন্ত পৌঁছে যাবে।

অপরদিকে, ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫,০৯৭ জনে। এতে আহত হয়েছেন ১ লাখ ৭ হাজারের বেশি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা