সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের ব্যাপারে আমরা খুব সিরিয়াস। এই যুদ্ধ বন্ধ হতে হবে। এছাড়া আমরা মধ্যপ্রাচ্যের জন্যও কাজ করব।

আরও পড়ুন : গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, আজ আমি যুদ্ধ নিয়ে একটি রিপোর্ট দেখলাম। গত তিন দিনে হাজার হাজার মানুষ মারা গেছে। তারা সেনা ছিল, কিন্তু তারা যদি সেনা নাও হতো, যদি তারা শহরে বসবাসরত সাধারণ মানুষও হতো, আমার দৃষ্টিতে এটা ঠিক হচ্ছে না।

আরও পড়ুন : সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১৫

তার নির্বাচনি বিজয়ের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমেরিকার জনগণ অত্যন্ত অসাধারণ কিছু দিয়েছে।

তিনি বলেন, দেশে সবকিছু ভালো চলছে, যেহেতু তিনি ৫ নভেম্বর নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : স্পেনে ফের বন্যার শঙ্কা

ট্রাম্প আরও বলেন, এখন একটাই ব্যাপার, মিস্টার স্পিকার, আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ, হয়তো আপনাকে একটি বিল পাস করতে হবে— আপনি আমার সময়কাল ৫ নভেম্বর থেকে শুরু করুন, ঠিক আছে? অথবা যদি আপনি চান, ৬ নভেম্বর থেকেও শুরু করতে পারেন। ৫ নভেম্বর, কারণ নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী, গত কয়েকদিনে উৎসাহ দ্বিগুণ হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা