সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ও লেবাননজুড়ে ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত ১১২ জন। তার মধ্যে গাজায় ২৪ ফিলিস্তিনি এবং লেবাননে ২১ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আল জাজিরা ও আনাদুল।

আরও পড়ুন: গাজায় আরও ৪৭ ফিলিস্তিনিকে হত্যা

এতে বলা হয়, ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। সব চেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে ফিলিস্তিনের উত্তর গাজায়। এ সময় বাদ যায়নি দক্ষিণ ও মধ্য গাজাও।

এদিকে, লেবাননেও চলছে ইসরায়েলি বর্বরতা। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত দেশটির রাজধানী বৈরুতসহ এর আশপাশের এলাকাগুলোতে নিহত ১৮ জন। এ সময় নিহতদের মধ্যে ৬ জন স্বাস্থ্যকর্মী। এছাড়া এই তালিকায় ৫ জন নারীও রয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত ফিলিস্তিনে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩,৭৩৬ জনে পৌঁছেছে। এছাড়াও এই হামলায় আহত হয়েছেন আরও ১,০৩,৩৭০। অপরদিকে লেবাননের কমপক্ষে ৩৩৮৬ জন নিহত এবং আহত হয়েছেন ১৪৪১৭ জন।

আরও পড়ুন: সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১৫

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সংঘাত চলছে ইসরায়েলের। কিন্তু গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা