সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে বিয়ের গাড়ি খাদে, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বিয়ের গাড়ি খাদে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ১৫

বুধবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, বিয়ের অনুষ্ঠান থেকে অতিথিদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় উত্তর পাকিস্তানে একটি বাস নদীতে পড়ার পর ডুবে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা বুধবার জানিয়েছেন। দুর্ঘটনায় একমাত্র নববধূই বেঁচে আছেন বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে।

আরও পড়ুন : গাজা-লেবাননজুড়ে হামলা, নিহত ১০৭

গিলগিট-বালটিস্তানের উদ্ধারকারী কর্মকর্তা ওয়াজির আসাদ জানান, “বাসে ২৫ জন আরোহী ছিলেন এবং এখনও পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০জন এখনও নিখোঁজ রয়েছেন।”

ওয়াজির আরও জানান, “নববধূ বিপদমুক্ত এবং তাকে গিলগিটের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

ওই এলাকার সিনিয়র পুলিশ কর্মকর্তা নায়েক আলম বলেছেন, বাস চালানোর সময় চালক একটি বাঁকে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। চলক বাসটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে।

বিয়ের জন্য বরের পরিবার পাঞ্জাব থেকে ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) দূরে ভ্রমণ করেছিল এবং অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা