সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

চীনে গাড়ি চাপায় ৩৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪৩ জন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৫ জন নিহত

মঙ্গলবার (১২ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনা পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ঝুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

পুলিশ জানায়, ফ্যান নামের এক ব্যক্তি তার ছোট এসইউভি পথচারীদের ওপর চালিয়ে দিয়েছেন। ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন বেসামরিক লোকজন।

হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গাড়ির চালক ফ্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার সময় গুরুতর আহত হয়েছেন ফ্যান। বর্তমানে তিনি কোমায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর সাথে সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৃষ্ট অসন্তোষ থেকে লোকজনের ওপর ফ্যান গাড়ি চালিয়ে দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। শহরটির পুলিশ জানায়, বর্তমানে কোমায় থাকায় গাড়ির চালক ফ্যানকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫৪

চেন নামে একজন প্রত্যক্ষদর্শী চীনা সংবাদমাধ্যম কাইক্সিনকে জানান, হামলার সময় কমপক্ষে ছয়টি দল হাঁটার জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিল। সেখানে রাস্তার পাশ ঘেঁষে প্রত্যেক দিনই শরীর চর্চা করেন এসব দলের সদস্যরা।

চেন আরও জানান, তিনি যে দলে ছিলেন, সেই দলের সদস্যরা স্টেডিয়ামের চারপাশে তৃতীয় চক্কর শেষ করার সময় হঠাৎ তীব্র গতিতে ছুটে আসা একটি গাড়ি তাদের আঘাত হানে। এতে অনেকেই রাস্তায় পড়ে যান।

শহরটিতে চীনের সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক এয়ারশো অনুষ্ঠিত হচ্ছে। এই এয়ারশো উপলক্ষ্যে সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মাঝেই পথচারীদের ওপর এই গাড়ি হামলার ঘটনা ঘটেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা