সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা 

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটির ৯টি লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী এ সকল হামলা চালায়। এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, হামলার করা লক্ষ্যবস্তুগুলো ইরানি গোষ্ঠীর সাথে যুক্ত।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৯ টি লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে সোমবার জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন বাহিনী বলেছে, গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর বেশ কয়েকটি হামলার জবাবে সিরিয়ায় এ সকল হামলা চালানো হয়।

ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মাঝে-মধ্যেই বিভিন্ন অভিযান চালিয়ে থাকে যুক্তরাষ্ট্র। একসময় উভয় দেশের বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিলো ইসলামিক স্টেট-সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো।

তার আগে মার্কিন সৈন্যদের ওপর মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরাক এবং সিরিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) এবং তাদের সমর্থনকারী মিলিশিয়াদের সাথে যুক্ত ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছিলো যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা

সাম্প্রতিক এই হামলার পর মার্কিন সামরিক বাহিনী জানান, এই হামলাগুলো যুক্তরাষ্ট্র এবং কোয়ালিশন বাহিনীর ওপর ভবিষ্যৎ হামলার পরিকল্পনা ও হামলা চালানোর জন্য ইরান সমর্থিত গোষ্ঠীর সক্ষমতাকে ক্ষুণ্ন করবে।

এর আগে গত অক্টোবর মাসের শেষের দিকে সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ৩৫ জনের বেশি সদস্য নিহত হয়েছিলো। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সেসময় জানায়, সিরিয়ার সমগ্র অঞ্চল এবং এর বাইরে বেসামরিক নাগরিকদের পাশাপাশি মার্কিন মিত্র ও তার অংশীদারদের বিরুদ্ধে আইএসের হামলার পরিকল্পনা, সংগঠিত হওয়া ও হামলার সক্ষমতাকে ব্যাহত করেছে ঐ হামলা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা