সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবিয়ান দেশ কিউবায় দুইবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথম কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৯। আর দ্বিতীয় কম্পনটি ছিল ৬ দশমিক ৮ মাত্রার।

আরও পড়ুন : তিন দেশে ইসরায়েলের হামলা, নিহত ৯৪

রোববার (১০ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। অবশ্য ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি বা কোনও ধরনের হতাহতেরও খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু ভবন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন : রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা

প্রতিবেদনে বলা হয়, রোববার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ কিউবা কেঁপে উঠেছে বলে মার্কিন ভূতাত্ত্বিকরা জানিয়েছেন। কর্তৃপক্ষ জানায়, কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনও মৃত্যুর খবরও পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, রোববার কিউবায় প্রথম যে ভূমিকম্পটি অনুভূত হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৯। গ্রানমা প্রদেশের বার্তোলোম মাসো উপকূল থেকে ২৫ মাইল দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

প্রথম ভূমিকম্পের ধাক্কা সামাল দেওয়ার আগেই এক ঘণ্টার মধ্যে দ্বিতীয় কম্পন অনুভূত হয় দেশটিতে। এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, আগের ভূমিকম্পটির আশপাশেই ছিল দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল।

আরও পড়ুন : মেক্সিকোয় বারে হামলা, নিহত ১০

কিউবান কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে এখনও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেছেন, ভূমিকম্পের আঘাতে ভূমিধসের ফলে বাড়িঘর এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য কাজ শুরু করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্পে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা