সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর কোয়েরতারোর একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

আরও পড়ুন: তিন দেশে ইসরায়েলের হামলা, নিহত ৯৪

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর কুয়েরতারোর পাবলিক সিকিউরিটি বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুসকা জানান, সোমবার হামলাকারীরা শহরের ঐতিহাসিক জেলার লস ক্যান্টারিটোস পানশালায় গুলি চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি জানান, জরুরি পরিষেবা গুলো ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছে যে বন্দুকে সজ্জিত অন্তত ৪ জন লোক একটি পিকআপ ট্রাকে চড়ে পানশালায় আসে। এই ঘটনা এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং আরো অন্তত ৭ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, সন্দেহভাজন ১ জন হামলাকারীকে আটক করা হয়েছে। এই হামলায় ব্যবহৃত একটি গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এ সময় গাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা