সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এ সময় ইসরায়েল দাবি করেছে, তারা সামরিক লক্ষ্যবস্তুতে এ হামলা চালিয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: গাজায় আরও ৪৭ ফিলিস্তিনিকে হত্যা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে আবাসিক ভবন গুলোতে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। কিন্তু ইসরায়েল দাবি করে বলে, এই হামলা হওয়া ভবনগুলো সামরিক স্থাপনা এবং ইসলামিক জিহাদ গ্রুপের সদর দপ্তরকে লক্ষ্য করে চালানো হয়েছে।

সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে নিউজ এজেন্সি সানা জানায়, সিরিয়ার রাজধানীর পশ্চিমে মাজ্জেহ এবং কুদসায়ার শহরতলীতে বেশ কয়েকটি ভবনকে হামলার লক্ষ্যবস্তু করা হয়।

এদিকে, ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে। তবে গত বছরের (৭ অক্টোবর) ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান আরও বেড়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে দূতাবাস খুলবে আজারবাইজান

আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স বলছে, লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী ও সিরিয়ায় অবস্থিত ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডাররা মাজ্জেহে বসবাস করছেন বলে জানা গিয়েছিলো। এছাড়া মাজ্জেহের বহুতল ব্লকগুলো অতীতে হামাস ও ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি দলগুলোর নেতাদের বসবাসের জন্য সিরীয় কর্তৃপক্ষ ব্যবহার করেছে।

এছাড়াও বৃহস্পতিবার দামেস্কের গ্রামাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে। তবে এই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা