সংগৃহীত ছবি
রাজনীতি

ওমরাহ ও চিকিৎসা শেষে দেশে ফিরলেন বাবর

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক থেকে রাজধানী ঢাকায় পৌঁছান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া।

আরও পড়ুন: মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

এর আগে, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এরপর দুবাইতে যাত্রা বিরতির সময় তিনি অসুস্থ হয়ে পড়লে সেখানের হাসপাতালে চিকিৎসা নেন। এর পরে সৌদি যান তিনি। পরে প্রায় ৩ সপ্তাহ বিদেশ সফর শেষে আজ (শুক্রবার) দেশে ফিরলেন এই নেতা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা