সংগৃহীত ছবি
রাজনীতি

সংসদে হতে হবে সব সংস্কার: আমীর খসরু

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের যত সংস্কার রয়েছে, তা সংসদে হতে হবে। জনগণের মেন্ডেট নিয়ে আগামী নির্বাচনে সংসদে আমাদের ৩১ দফা পাস করার চেষ্টা করবো। অন্যান্য দলের মেন্ডেট থাকলে তারাও তা সংসদে পেশ করবে। তাই সংস্কারের নামে নির্বাচন প্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করবেন না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ বিভিন্ন দাবিতে জেলা স্টেডিয়ামে এর আয়োজন করা এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: অতীতের থেকে আমরা এখন বেশি শক্তিশালী

আমীর খসরু বলেন, আনুপাতিক নির্বাচনে কোনো ঐক্যমত নেই। নির্বাচিত সরকার ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। সংস্কারের নামে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না। জনগণের মেন্ডেট ছাড়া রাষ্ট্র চালানোর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ১৬ বছর যুদ্ধ করেছি। যখনই মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে তখন দেখছি কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানা বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা। তারা আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্যসচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা