সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় অঞ্চলের হাইতির দক্ষিণ উপদ্বীপে পেট্রোলবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও বহু মানুষ আহত হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

এতে বলা হয়েছে, শনিবার হাইতির দক্ষিণ উপদ্বীপের রাস্তায় জ্বালানিবাহী একটি ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে বলে জানান স্থানীয় সংবাদ মাধ্যম। এছাড়াও এই ঘটনায় গুরুতর ভাবে দগ্ধ হয়েছেন আরও অনেকে।

হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল ঘটনাস্থলটি পরিদর্শন করে বলেন, এ দুর্ঘটনায় কিছু গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী গ্যারি কনিল জানান, এটি একটি ভয়ঙ্কর দৃশ্য, যা আমি এই মাত্র প্রত্যক্ষ করেছি।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ২

এর আগে তিনি জানান, হাইতির জরুরি দলগুলো ‘গুরুতরভাবে আহতদের জীবন বাঁচাতে’ কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের জন্য সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

নিপেসের কর্তৃপক্ষ জানান, এই দুর্ঘটনায় ১৬টি লাশ সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং আরও ৪০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা