আন্তর্জাতিক

আগামী সপ্তাহে ইউক্রেনের পাল্টা আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন রুশ বাহিনীকে হটাতে বেশ কয়েকদিন ধরেই পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। ঠিক কবে কখন এ হামলা শুরু হবে সেটি স্পষ্ট করে জানায়নি দেশটি।

আরও পড়ুন : জাপানে বিএসইসি-বিডার ‘রোড শো’ শুরু

বুধবার (২৬ এপ্রিল) টেলিগ্রামে এক অডিও বার্তায় প্রিগোজিন বলেছেন, ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণ আসন্ন। এই আক্রমণ চালাতে ইউক্রেনীয় কমান্ডাররা বাখমুত শহরে নিজেদের সবচেয়ে সেরা সেনাদের পাঠাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

তবে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই ডনবাসের বাখমুত শহরে শুরু হতে পারে ইউক্রেনীয়দের বহুল কাঙ্খিত পাল্টা হামলা।

এছাড়া তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তার সেনাদের কাছে পর্যাপ্ত অস্ত্রও নেই।

আরও পড়ুন : ভারতে মাওবাদীদের বোমা হামলা নিহত ১১

তবে ইউক্রেনীয়দের হুমকি সত্ত্বেও বাখমুতের বিভিন্ন অঞ্চল দখল অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন প্রিগোজিন। তিনি বলেছেন, ‘আমরা যে কোনো মূল্যে এগিয়ে যাব, শুধুমাত্র ইউক্রেনীয় সেনাবাহিনীকে পর্যদুস্ত এবং তাদের হামলা প্রতিহত করতে।’

তিনি আরও বলেছেন, ‘আগামী মাসে ইউক্রেনীয় সেনারা হামলা চালানো শুরু করবে, যখন আবহাওয়া ভালো হবে এবং মাটি শক্ত হবে।’

ইউক্রেনের সেনা কর্মকর্তারা গত কয়েকদিন ধরে পাল্টা আক্রমণের ইঙ্গিত দিয়ে আসছেন। তারা জানিয়েছেন, যে কোনো মুহূর্তে এই আক্রমণ শুরু হতে পারে। আর এটি হবে রুশ বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান।

আরও পড়ুন : কীর্তিনাশা নদীতে চার শিশুর মৃত্যু

ইউক্রেনীয়দের সম্ভাব্য পাল্টা আক্রমণ প্রতিহতে কয়েকদিন ধরে প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার সেনারাও। যুদ্ধের যেসব সম্মুখভাগ রয়েছে সেসব স্থানে বর্তমানে আত্মরক্ষামূলক অবস্থানে চলে গেছে রুশ বাহিনী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা