আন্তর্জাতিক

ভারতে মাওবাদীদের বোমা হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে পুলিশের একটি গাড়িতে বোমা হামলা চালিয়েছে মাওবাদীরা। এতে নিহত হয়েছেন ওই গাড়ির চালক এবং ১০ জন পুলিশ সদস্য। বুধবার দুপুরের দিকে রাজ্যের বাস্তার জেলার দান্তেওয়াদা এলাকায় ঘটেছে এ ঘটনা।

আরও পড়ুন : বাংলাদেশ-জাপানের মধ্যে ৮ চুক্তি সই

বিভিন্ন জনজাতি অধ্যুষিত রাজ্য ছত্তিশগড়ে মাওবাদীরা বেশ প্রভাবশালী। এই রাজ্যটি মাওবাদীদের অন্যতম ঘাঁটি বলেও পরিচিত।

মাওপন্থীদের রাষ্ট্রবিরোধী তৎপরতা ঠেকাতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) নামে একটি বিশেষ পুলিশ বাহিনী গঠন করেছে ছত্তিশগড় রাজ্য সরকার। বুধবার নিহত পুলিশ সদস্যরা সবাই ডিআরজি বাহিনীর ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

গত কয়েক বছরে ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় ডিআরজির সঙ্গে বেশ কিছু সংঘাত ঘটেছে মাওবাদীদের। সেসব সংঘাতে ডিআরজির সাফল্যও আছে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বুধবার ভোরের দিকে বাস্তার জেলার দান্তেওয়াদার একটি প্রত্যন্ত এলাকায় মাওপন্থী দমন ‘অপারেশনে’ গিয়েছিল ডিআরজির একটি ইউনিট। সেখান থেকে ফেরার পথে ঘটে এই বোমা হামলা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ধরনের বোমা ব্যবহার করা হয়েছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এক টুইটবার্তায় নিহতদের উদ্দেশে গভীর শোক জানিয়ে বলেন, দান্তেওয়েদার আরানপুর এলকায় মাওবাদীদের গোপন বৈঠকের খবর পেয়ে নকশালবিরোধী অপারেশনে গিয়েছিলেন ডিআরজি জওয়ানরা।

‘এই ঘটনা হৃদয় বিদারক। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি,’ টুইটবার্তায় বলেন মন্ত্রী।

আরও পড়ুন : মনুষ্যবিহীন রুশ ট্যাংক ব্যবহার শুরু

১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নকশালবাড়ি আন্দোলনের মধ্যে দিয়ে ভারতে মাওবাদীদের উত্থান ঘটে। নকশালবাড়ি আন্দোলনের সঙ্গে সরাসরি সংযোগ থাকার কারণে ভারতের মাওপন্থীরা ‘নকশাল’ নামেও পরিচিত।

উত্থানের পর কয়েক বছর গ্রাম ও শহরে প্রায় খোলামেলাভাবে রাজনৈতিক তৎপরতা চালাতেন নকশালরা, কিন্তু রাষ্ট্রের ব্যাপক প্রতিকূল মনোভাব আইনশৃঙ্খলাবাহীনর কঠোর অভিযানের জেরে শত শত কর্মীর মৃত্যুর পর গত শতকের আশির দশক থেকে ভারতের বিভিন্ন রাজ্যের অরণ্যে নিজেদের ‘হেড কোয়ার্টার’ গড়ে তোলেন নকশালরা।

সান নিউজ/এসআই/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা