সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরাইলে যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্র সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন সরকার গঠনের পর প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইসরাইলে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। এ সময় ইসরাইলে ভারী বোমার একটি চালান পাঠিয়েছে ওয়াশিংটন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: সাগরে মাছ আহরণে নতুন নিষেধাজ্ঞা

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারী বোমার একটি চালান ইসরাইলে পৌঁছেছে এবং রাত্রে তা খালাস করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ জানান, ইতিমধ্যে ইসরাইলে পৌঁছানো বোমার চালানটি, যা ট্রাম্প প্রশাসনের মাধ্যমে ছাড়পত্র পেয়েছে, বিমানবাহিনী এবং আইডিএফের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং এটি ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী সম্পর্কের আরও প্রমাণ।

চলিত মাসে, ট্রাম্প প্রশাসন ইসরাইলের কাছে ৭.৪ বিলিয়ন ডলারেরও বেশি বোমা, মিসাইল এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানায়, এই বোমা বিক্রয় ইসরাইলের বর্তমান এবং ভবিষ্যৎ হুমকির মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করে, এর অভ্যন্তরীণ প্রতিরক্ষা শক্তিশালী করে এবং আঞ্চলিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধের কাজ করবে।

এদিকে, ১৫ মাসব্যাপী ইসরাইলের নৃশংস হামলায় গাজায় প্রায় (৪৮,৫০০) ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২.৪ মিলিয়ন জনসংখ্যার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে। (২১ জানুয়ারি) থেকে ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এখন পর্যন্ত ১ম পর্বের অধীনে ৬ষ্ঠ দফায় জিম্মি মুক্তি বিনিময় হয়েছে।

আরও পড়ুন: কাল দেশব্যাপী বিক্ষোভ করবে

এর আগে, গাজায় বেসামরিক মৃত্যুর উদ্বেগের প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ২,০০০ পাউন্ডের একটি বোমার চালান ইসরাইলে পাঠানোর অনুমতি আটকে রেখেছিলো, তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এই গুলো অনুমোদন দেন। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার তার আনুষ্ঠানিক সফর শুরু করেছেন এবং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ ইসরাইলি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রীও গাজা যুদ্ধবিরতি এবং ট্রাম্পের একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যার আওতায় ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে মিশর ও জর্ডানে স্থানান্তর করার প্রস্তাব রয়েছে, যা ইতিমধ্যে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ সৃষ্টি করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা