সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি-বন্যায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপলো দিল্লি

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন।

বেসিয়ার বলেছেন, বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষ এবং গাড়িতে আটকে থাকা অনেককে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের “এখনই রাস্তায় না যেতে ও বেঁচে থাকতে” সতর্কও করেছেন।

অবশ্য কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনা এই সপ্তাহান্তে ঝড়-সম্পর্কিত বেশ কিছু সতর্কতার অধীনে ছিল। এই অঙ্গরাজ্যগুলোর প্রায় সবকটিই গত বছরের সেপ্টেম্বরে হারিকেন হেলেনের কারণে বিপর্যয়কর ক্ষতির সম্মুখীন হয়েছিল।

পর্যবেক্ষণ সাইট পাওয়ারআউটেজ.ইউএস এর তথ্যমতে, আটটি অঙ্গরাজ্যে রোববার স্থানীয় সময় বিকেলে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।

বিবিসি বলছে, বৃষ্টি ও বন্যার জেরে মৃত্যু ও ক্ষয়ক্ষতির একটি বড় অংশ কেন্টাকিতে ঘটেছে বলে মনে হচ্ছে। সেখানে নিহতদের মধ্যে একজন মা ও তার সাত বছর বয়সী শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন। কেন্টাকির কিছু অংশে ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা