সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা 

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী দল ইউনিফিলের গাড়িবহরের ওপর হামলা চালানো হয়েছে। এ হামলায় ইউনিফিলের বিদায়ী উপপ্রধানসহ আরও কয়েকজন আহত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানী বৈরুত বিমানবন্দরে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার।

আরও পড়ুন: পাকিস্তানের বোমা বিস্ফোরণ, নিহত ১১

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লেবাননে দায়িত্ব শেষে গাড়িবহর করে শান্তিরক্ষীদের নিয়ে নেপালের উদ্দেশে রাজধানী বৈরুত বিমানবন্দরে নিয়ে যাচ্ছিলো। এ সময়

বৈরুত ত্যাগ করার সময় গাড়িবহরটি হামলার শিকার হয় এবং তাদের একটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মেজর-জেনারেল চক বাহাদুর ধাকাল আহত হন।

জাতিসংঘের অস্থায়ী বাহিনী ইউনিফিল (ইউএনআইএফআইএল) এক বিবৃতিতে লেবানন কর্তৃপক্ষের কাছে এই হামলার ‘সম্পূর্ণ ও তাৎক্ষণিক’ তদন্তের দাবি জানিয়েছে।

আলজাজিরা বলছে, ইসরাইলের অভিযোগের পর রাজধানী বৈরুতে ইরানি বিমান অবতরণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে লেবানন কর্তৃপক্ষ। এ সময় তেল আবিবের অভিযোগ, বেসামরিক বিমান ব্যবহার করে ইরান হিজবুল্লাহর কাছে অবৈধভাবে জিনিসপত্র পাচারের চেষ্টা করছে। দেশটির সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার ২য় দিনের মতো লেবাননের একমাত্র বিমানবন্দরের রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভ থেকেই শুক্রবার জাতিসংঘের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: সোমবার বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং লেবাননের সেনাবাহিনী ইউনিফিলের ওপর হামলার নিন্দা জানিয়েছে। এই হামলায় দোষীদের গ্রেফতারে কাজ করার অঙ্গীকার করেছে।

এদিকে, অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, জাতিসংঘের একটি সাদা যানবাহনে আগুন জ্বলছে আর ১ দল হলুদ পতাকাবাহী যুবক শান্তিরক্ষীদের তাড়া করছে।

বিবৃতিতে ইউনিফিল জানিয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলায় আমরা স্তম্ভিত। কারণ তারা দক্ষিণ লেবাননে কঠিন সময়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাড়িবহরের ওপর হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। আমরা দেশটির কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ ও তাৎক্ষণিক তদন্তের দাবি জানাই এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ আল-হাজ্জার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানায়, এই হামলাকে ‘শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে অপরাধ’ বলে উল্লেখ করেছেন। এর প্রেক্ষিতে শনিবার একটি নিরাপত্তা বৈঠক আহ্বান করবেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা