ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মঙ্গলবারই ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর সদস্য হচ্ছে ফিনল্যান্ড। আগামীকাল মঙ্গলবারই (৪ এপ্রিল) এই জোটের পূর্ণাঙ্গ সদস্যপদ পাচ্ছে দেশটি।

আরও পড়ুন : বিদেশি পর্যবেক্ষক নিয়ে আপত্তি নেই

সোমবার (৩ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে ফিনিশ প্রেসিডেন্টের কার্যালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২০ সালে নর্থ মেসিডোনিয়ার পর এই প্রথম নতুন সদস্য নিচ্ছে ন্যাটো। ফিনল্যান্ড সদস্য হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। তিনি বলেছেন, এই পদক্ষেপ ফিনল্যান্ড এবং অন্য সদস্যদের নিরাপদতর করবে।

ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আমরা আগামীকাল ফিনল্যান্ডকে ন্যাটোর ৩১তম সদস্য হিসাবে স্বাগত জানাব। এই পদক্ষেপ ফিনল্যান্ডকে নিরাপদ এবং আমাদের জোটকে আরও শক্তিশালী করবে।’

আরও পড়ুন : পাঁচ সিটির নির্বাচনের তারিখ ঘোষণা

ফিনল্যান্ডের পাশাপাশি প্রতিবেশী সুইডেনও খুব শিগগির ন্যাটোয় যোগদানের অনুমতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জোটের মহাসচিব।

আগে সমদূরত্ব নীতি অবলম্বন করতো ফিনল্যান্ড। কোনো সামরিক জোটে অংশ নিতো না তারা। কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর নীতি পরিবর্তন করে ফিনিশরা। দ্রুত ন্যাটোয় যোগ দেওয়ার আগ্রহ দেখায় তারা। বস্তুত, রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। এ কারণেই ভয় পাচ্ছে তারা।

আরও পড়ুন : ইউটিউব চ্যানেলে সংবাদ ইস্যুতে বিজ্ঞপ্তি আসছে

নিয়ম অনুযায়ী, নতুন কোনো দেশকে ন্যাটোয় যোগ দিতে হলে এর সব সদস্যের অনুমতি প্রয়োজন। তবে ফিনল্যান্ডের সদস্যপদ পাওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক ও হাঙ্গেরি। ফিনল্যান্ডের বিষয়ে গত মাসেই সবুজ সংকেত দিয়েছিল হাঙ্গেরির পার্লামেন্ট। ৩০ সদস্যের জোটে বাকি ছিল কেবল তুরস্ক। তবে গত সপ্তাহে তারাও আপত্তি তুলে নিয়েছে।

অবিলম্বে এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ’কে এক রুশ কর্মকর্তা বলেছেন, দেশটি ফিনল্যান্ড সীমান্তে নিজস্ব বাহিনীকে আরও শক্তিশালী করবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা