ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লড়াইয়ের জন্য প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ঘুষ দেওয়ার দায়ে আদালতে হাজির হতে হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। স্থানীয় সময় মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কের আদালতে শুনানির কথা রয়েছে।

আরও পড়ুন: বিস্ফোরণে রুশ সামরিক ব্লগার নিহত

সোমবার (৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মামলার শুনানি হবে মঙ্গলবার দুপুরে। আর সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট যখন ফ্লোরিডার মার-এ-লাগো থেকে নিউইয়র্কের আদালতে যাবেন তখন তাকে ঘিরে থাকবেন মার্কিন ফেডারেল এজেন্টরা।

আরও পড়ুন: ভোটে হারলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনা প্রতিশ্রুতি দিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে যেকোনও অভিযোগের বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করা হবে। স্থানীয় সময় রোববার এবিসি-র দিস উইক অনুষ্ঠানে টাকোপিনা বলেন, ‘তিনি এমন একজন মানুষ যিনি এই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে চলেছেন।’

সংবাদমাধ্যম বলছে, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টর্মি ড্যানিয়েলস নামে একজন পর্ন তারকার সাথে তার সম্পর্ক গোপন রাখার বিনিময়ে এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার অর্থ প্রদান করেছেন। বিষয়টি তদন্তের পর যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার পক্ষে ভোট দেয়।

আরও পড়ুন: বাখমুতে উড়ল রুশ পতাকা

বিবিসি বলছে, এফবিআই, নিউইয়র্ক সিটি কোর্ট কর্মকর্তারা এবং সিক্রেট সার্ভিসসহ আইন প্রয়োগকারী কর্মকর্তারা মঙ্গলবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নিউইয়র্ক পুলিশ বিভাগও শহরের আশপাশে যেকোনও বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ট্রাম্পই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট যিনি দেশটিতে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। যদিও ৭৬ বছর বয়সী ট্রাম্প অবশ্য তার বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা