আন্তর্জাতিক

অতিরিক্ত টাকা খরচের অভিযোগে বিপাকে ট্রাম্প কন্যা

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ অভিযোগ, চার বছর আগে তিনি তার বাবা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিল থেকে মোটা অঙ্কের টাকা অপব্যবহারে ভূমিকা রেখেছেন৷

ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল কার্ল রেসিনের কার্যালয় মঙ্গলবার (১ ডিসেম্বর) ইভাঙ্কা ট্রাম্পকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে৷ সেদিনই ইভাঙ্কা ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করা হয়৷

গত জানুয়ারিতে কার্ল রেসিন এক মামলায় অভিযোগ করেন, চার বছর আগে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের অলাভজনক তহবিল থেকে বড় অঙ্কের টাকা পরিবারের স্বার্থে ট্রাম্পের রিয়েল এস্টেট ও অন্যান্য ব্যবসার কাজে লাগানো হয়৷মামলার অভিযোগ অনুযায়ী, তখন করমুক্ত অলাভজনক তহবিলের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান আয়োজনের কমিটির সভা ওয়াশিংটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে আহ্বান করে৷ অভিষেকের দিনে ট্রাম্পের বড় তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিকের অভ্যর্থনা অনুষ্ঠানের জন্য সেই হোটেলকে তিন লাখ ডলারেরও বেশি দেয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়৷

এ বছরের শুরুর দিকে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল কার্ল রেসিন বলেছিলেন, ‘‘আইন অনুযায়ী অলাভজনক তহবিলের টাকা আইনে বর্ণিত জনস্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় করার কথা, সেই টাকা কোনো ব্যক্তি বা কোম্পানির লাভের জন্য ব্যয় করা যায় না৷’’ ধারণা করা হচ্ছে, ১০ লাখ ডলারেরও বেশি অর্থ ডনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসার কাজে লাগানো হয়েছে৷ সেই টাকা উদ্ধারের জন্যই মামলাটি করা হয়েছে৷

হোয়াইট হাউসের মুখপাত্রের কাছে মামলার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল৷ তবে মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি৷

ডনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দায়িত্ব পাওয়া কমিটি অবশ্য অলাভজনক তহবিলের টাকা অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে৷ কমিটির দাবি, তহবিলের টাকা আইন মেনেই খরচ করা হয়েছে এবং যাবতীয় আর্থিক লেনদেন যথাযথ কর্তৃপক্ষকে দিয়ে নিরীক্ষা (অডিট) করানো হয়েছে৷ সূত্র : রয়টার্স

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা