আন্তর্জাতিক

কন্যাকুমারীতে সতর্কতা জারি আঘাত হানছে বুরেভি

আর্ন্তজাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় নিভারের রেশ কাটতে না কাটতেই ভারতের দিকে এগোচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় বুরেভি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে দেশটির কন্যাকুমারীতে এটি আঘাত হানে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে তাণ্ডব শুরুর পর রাত সাড়ে ১০টার দিকে ধীরে ধীরে সরে যেতে থাকে ঘূর্ণিঝড় বুরেভি।

শ্রীলংকা হয়ে তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি৷ ইতিমধ্যে কেরালা ও তামিলনাড়ুর কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে৷ ঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, মাহে, কারইকানালে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপেও প্রবল বৃষ্টিপাত হতে পারে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া হেলিকপ্টার, নৌকাও তৈরি রাখা হচ্ছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা