আন্তর্জাতিক

২০২৪ এ চোখ ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খবর ফক্স নিউজ। হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে হাজির হয়ে সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, চারটি বছর খুব চমৎকার ছিল। আরও চার বছরের জন্য চেষ্টা করছি আমরা। না হলে, চার বছর পর আবার আমাদের দেখা হবে।

ট্রাম্পের এই মন্তব্যের ব্যাপারে হোয়াইট হাউজে উপস্থিত রিপাবলিকান পার্টির দুটি সূত্র ফক্স নিউজকে নিশ্চিত করেছে।

এর আগে, ২৬ নভেম্বর থ্যাঙ্কসগিভিং ডে'র এক আয়োজনে ট্রাম্প বলেছিলেন-২০২৪ এর নির্বাচনের ব্যাপারে এখনই তিনি ভাবতে চান না।

এদিকে, যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হওয়ার পরও ট্রাম্প পরাজয় স্বীকার করেননি বরং নির্বাচনের ফল পরিবর্তনের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

পাশাপাশি, চার বছর পর তিনি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প তার উপদেষ্টাদের এমনটি বলেছিলেন বলে সোমবার (৩০ নভেম্বর) ফক্স নিউজের প্রধান হোয়াইট হাউস সংবাদাতা জন রবার্টস তার এক প্রতিবেদনে জানিয়েছিলেন।

অন্যদিকে, ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আগেই বা ওই অনুষ্ঠান চলাকালে ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন বলে প্রতিবেদনটিতে বলা হয়েছিল।

এ ব্যাপারে ওয়াকিবহাল একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ২০ জানুয়ারি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত না হয়ে বরং ওই সময়ই ২০২৪ সালের নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেবেন বলে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছিলেন ট্রাম্প। তবে এ বিষয়ে তখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা