আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মারা গেলেন প্রায় ১৫ লাখ মানুষ

সান নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ১৪ লাখ ৯৯ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৪৮ লাখ ৪৩ হাজার ২১৮ জন। ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন চার কোটি ৪৯ লাখ ৩৮ হাজার ২১২ জন।

বৃহস্পতিবার সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী করোনা সংক্রমণে মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন দুই লাখ ৭৯ হাজার ৮৬৫ জন। মোট সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৯৪১ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৮৪ লাখ ৬২ হাজার ৩৪৭ জন।

ওয়ার্ল্ডোমিটারে করোনা সংক্রমণে মৃত্যুর দ্বিতীয় তালিকায় রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন এক লাখ ৭৪ হাজার ৫৩২ জন। মোট সংক্রমণের সংখ্যা ৬৪ লাখ ৩৬ হাজার ৬৫০ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৯৮ হাজার ৩৫৩ জন।

করোনায় মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন এক লাখ ৩৮ হাজার ৬৫৭ জন। আর সংক্রমিত হয়েছেন ৯৫ লাখ ৩৩ হাজার ৪৭১ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৮৯ লাখ ৭০ হাজার ১০৪ জন।

মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন এক লাখ সাত হাজার ৫৬৫ জন। মোট সংক্রমিত হয়েছেন ১১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন। আর করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আট লাখ ৩৬ হাজার ৫৬৭ জন।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ৫৯ হাজার ৬৯৯ জন। আর মোট সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ৫৯ হাজার ২৫৬ জন।

সংক্রমণের পর মৃত্যুর তালিকায় যথাক্রমে রয়েছে ইতালি, ফ্রান্স, স্পেন, রাশিয়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা