আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল। বুধবার (২ ডিসেম্বর) এর প্রথম ডোজ নিয়েছেন কলকাতা করপোরেশনের মুখ্য প্রশাসক তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর অনুযায়ী, এদিন বিকেল চারটার দিকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড অ্যান্টেরিক ডিজিজেস (নাইসেড) ভবনে গিয়ে ভ্যাকসিন নেন ফিরাদ হাকিম। যদিও মূল অনুষ্ঠান শুরু হয় বেলা ১১টার দিকে। নাইসেডে এসে এ ট্রায়াল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকার।

নাইসেডের সহযোগিতায় ভারত বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন (কোভ্যাকসিন) ২৫ নভেম্বর কলকাতায় পৌঁছেছে। কলকাতা শাখার বেলেঘাটাতে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় এক হাজার ভ্যাকসিনের অ্যাম্পিউল সংরক্ষণ করা রয়েছে।

পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এ ভ্যাকসিন। মূলত, পরীক্ষামূলকভাবে এটাই করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১৫ জন। এ নিয়ে বুধবার রাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৯৯ জন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮ হাজার ৪৭৬।

এরমধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৯০ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা ৫ হাজার ৮৫৯, দক্ষিণ ২৪পরগনা ১ হাজার ৬০৬ জন এবং হাওড়ায় ১ হাজার ৬০জন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা