করোনার ভুয়া টিকা নিয়ে ইন্টারপোলের সতর্কতা 
আন্তর্জাতিক

করোনার ভুয়া টিকা নিয়ে ইন্টারপোলের সতর্কতা 

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধকারী টিকা সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে দুর্বৃত্তদের নেটওয়ার্ক, বিশ্বজুড়ে এমন সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোল।

বুধবার (০২ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, ইন্টারপোল তার ১৯৪টি সদস্য রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। সরাসরি এবং অনলাইনের মাধ্যমে দুর্বৃত্তরা করোনার টিকা ব্যবস্থায় হানা দিতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।

ইন্টারপোল সেক্রেটারি জেনারেল জুরগেন স্টক বলে, সরকারগুলো যেমন করোনার টিকা নিয়ে প্রস্তুতি নিচ্ছে, অপরাধী সংগঠনগুলোও পরিকল্পনা করছে এর পরিবহনে অনুপ্রবেশ করতে। ভুয়া ওয়েবসাইট ও ভুয়া নিরাময় ব্যবস্থা নিয়ে শনাক্তহীন মানুষদের দুর্বৃত্তরা লক্ষ্যবস্তু বানাতে পারে। এতে স্বাস্থ্যঝুঁকি এবং প্রাণহানির আশঙ্কা তৈরি করতে পারে।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত ছয় কোটি ৪২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৪ লাখ ৮৮ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠান মডার্নার টিকাও অনুমোদনের অপেক্ষায় আছে। এ ছাড়া অক্সফোর্ডের গবেষণায় ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাটিও শেষ পর্যায়ে আছে। আশা করা যাচ্ছে আগামী বছরের শুরুতে করোনার টিকা বিশ্বজুড়ে পৌঁছে যাবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা