ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

সামরিক আইন জারি সম্ভব নয়

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে রাজনৈতিক সংকট বৃদ্ধির পাশাপাশি বাড়ছে সামরিক আইন জারির শঙ্কা। তবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জানিয়েছেন, দেশে সামরিক আইন জারি সম্ভব নয়।

আরও পড়ুন : রমজানে অত্যাচার যেন না হয়

সোমবার (৩ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার এক সাক্ষাৎকারে কথা বলেন ইমরান খান। সেখানে তিনি বলেন, দেশে সামরিক আইন জারি সম্ভব নয়। তিনি বলেন, জনগণ মেনে নেবে কি না সেই পরিস্থিতি মূল্যায়ন করে সামরিক আইন জারি করা হয়।

জনগণ যদি আপনার সঙ্গে না থাকে, তাহলে আপনি কীভাবে সামরিক আইন জারি করবেন বলে জানান বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন : লড়াইয়ের জন্য প্রস্তুত ট্রাম্প

পিটিআই প্রধান বলেন, যদি ৯০ দিনের মধ্যে নির্বাচন না হয় তবে তারা আর সংবিধান অনুযায়ী চলবেন না। তার ভাষায়, ‘যদি সংবিধান (কার্যকর) না থাকে, তাহলে কোনও দেশও আর থাকে না।’

তিনি বলেন, তারা (সরকার) অপেক্ষা করছিল এই ভেবে যে, পিটিআই দুর্বল হয়ে যাবে অথবা ইমরান খানকে গ্রেফতার বা হত্যা করা হবে। তবে পরিস্থিতি খুবই খারাপ এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থে মাফিয়ারা একসঙ্গে বিচার বিভাগকে ভাগ করার চেষ্টা করছে।

আরও পড়ুন : বাখমুতে উড়ল রুশ পতাকা

পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পুলিশ রাজনৈতিক কর্মীদের গ্রেফতার করছে এবং পরে তাদের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণ করা হচ্ছে। তিনি বলেন, মানুষ এখন সচেতন এবং নিজ স্বার্থে পরিস্থিতি ঘোলাটে করা এখন অসম্ভব।

গত ৩০ বছরে পিডিএম দলের শাসনামলে পাকিস্তান অর্থনৈতিকভাবে কেবলই নিচে নেমেছে এবং অপরদিকে একইসময়ে ভারত ও বাংলাদেশ উন্নতি করেছে।

ইমরান বলেন, আবার ক্ষমতায় গেলে তিনি শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবেন এবং আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সংস্কার আনবেন।

আরও পড়ুন : বিস্ফোরণে রুশ সামরিক ব্লগার নিহত

তার ভাষায়, ‘আমি নেলসন ম্যান্ডেলার মতো সত্য ও পুনর্মিলনের ধারণা গ্রহণ করব।’

পিটিআই যদি আবার ক্ষমতায় আসে, তবে পাকিস্তানে বিনিয়োগ আনার নতুন উপায় খুঁজে বের করা হবে এবং এক্ষেত্রে প্রবাসী পাকিস্তানিদের বাড়তি সুবিধা দেওয়া হবে বলে জানান ইমরান।

তিনি বলেন, তারা ব্যয় হ্রাস করবেন এবং শাসন ব্যবস্থার সংস্কারের জন্য সমস্ত প্রচেষ্টাকে কাজে লাগাবেন।

আরও পড়ুন : ভোটে হারলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

পিটিআই সরকারের অর্থমন্ত্রী কে হবেন এমন আরেক প্রশ্নের জবাবে ইমরান বলেন, পিডিএম ব্যর্থ হয়েছে কিন্তু শওকত তারিনই হবেন পরবর্তী অর্থমন্ত্রী।

পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন জানতে চাইলে তিনি বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সম্পর্কে এখনও পর্যন্ত তার কোনও ধারণা নেই।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের অর্থনীতির উন্নতি হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

আরও পড়ুন : পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

তার ভাষায়, ‘আমি দ্বিধা নিয়েই জেনারেল বাজওয়াকে সুবিধা দিতে থাকি কিন্তু পরে আমি বুঝতে পারি, তিনিই আমার এবং আমার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের পেছনে ছিলেন।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা