আন্তর্জাতিক

চতুর্থবার জনপ্রিয়তার শীর্ষে মোদি

আন্তর্জাতিক ডেস্ক : গত দু’ বছরের মতো এবারও বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকা করা হয়েছে। এবারও বিশ্বের জনপ্রিয়তার শীর্ষনেতা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে চতুর্থবার এ স্থান অর্জন করলেন তিনি।

আরও পড়ুন : বিদেশি পর্যবেক্ষক নিয়ে আপত্তি নেই

আন্তর্জাতিক ও জরিপ সংস্থা মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স প্রতি বছর ২ বার বিশ্বজুড়ে একটি জরিপ পরিচালনা করে; জরিপের বিষয়বস্তু— ‘এই মুহূর্তে কারা বিশ্বের জনপ্রিয় নেতা’। ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত পরিচালিত হয় এই জরিপ। চলতি বছর ২০টি দেশের প্রাপ্তবয়স্কদের (দেশভেদে সংখ্যাটি ভিন্ন ভিন্ন) সঙ্গে কথা বলে এ জরিপ করা হয়েছে।

জরিপ চালানোর জন্য মর্নিং কনসাল্টের বেছে নেওয়া ২০টি হলো—অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ভারত, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের নেতাদের রেটিং ট্র্যাক করছে।

চলতি বছরের জরিপে ৭৬ শতাংশ অংশগ্রহণকারীর সমর্থন পেয়েছেন তালিকার শীর্ষে থাকা মোদি; আর ৬১ শতাংশ অংশগ্রহকারীদের সমর্থন লাভ করে মোদির পরেই আবস্থান করছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ও’ব্রাদর।

আরও পড়ুন : ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার

জনপ্রিয় বৈশ্বিক নেতাদের এই তালিকায় মোদি-ও’ব্রাদরের পরে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ (৫৫ শতাং সমর্থন পেয়ে তৃতীয়), সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন ব্রেসেট (৫৩ শতাংশ সমর্থন পেয়ে চতুর্থ), ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দ্য সিলভা (৪৯ শতাংশ সমর্থন পেয়ে পঞ্চম), ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (৪৯ শতাংশ সমর্থন পেয়ে ষষ্ঠ)।

এই তালিকায় সপ্তম স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টকে তাদের প্রিয় বৈশ্বিক নেতা হিসেবে সমর্থন করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আছেন আরো পেছনে। ৩৯ শতাংশ সমর্থন পেয়ে তালিকায় নবম স্থানে আছেন তিনি। এছাড়াও এই তালিকায় আছেন পর্তুগালের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু (৩৯ শতাংশ সমর্থন পেয়ে অষ্টম) এবং দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ (৩৮ শতাংশ সমর্থন পেয়ে দশম)।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তালিকায় প্রথম দশজনের মধ্যে স্থান পাননি।

আরও পড়ুন : একক ভর্তি পরীক্ষায় আপত্তি নেই

এই নিয়ে চতুর্থবার মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের তালিকায় উঠলেন নরেন্দ্র মোদি। এর আগে ২০১১ সালের নভেম্বর ও ২০২২ সালের জানুয়ারি ও ওই বছর আগস্টের তালিকাতেও এ সাফল্য অর্জন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা