ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়া যাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আরও পড়ুন : ভারতের হয়দারাবাদে অগ্নিকাণ্ড, নিহত ৬

শুক্রবার (১৭ মার্চ) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দুই রাষ্ট্রপ্রধান একটি ‘বিস্তৃত অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা’ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ক্রেমলিন। পুতিনের আমন্ত্রণে ২০ থেকে ২২ মার্চ রাশিয়ায় থাকবেন জিনপিং।

বেইজিং এমন সময় জিনপিংয়ের এই সফরের ঘোষণা দিয়েছে যখন ইউক্রেন যুদ্ধ অবসানে একটি প্রস্তাব দিয়েছে চীন।

আরও পড়ুন : ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে পোল্যান্ড

পশ্চিমারা বেইজিংয়ের এই প্রস্তাবকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। তবে একইসঙ্গে মস্কোকে যেকোনো ধরনের অস্ত্র সরবরাহের বিষয়ে পশ্চিমা জোট চীনকে সতর্ক করেছে।

টুইটারে পোস্ট করা এক বার্তায় শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, এটি ‘বন্ধুত্ব ও শান্তির জন্য’ সফর হবে।

আরও পড়ুন : ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু

হুয়া চুনয়িং বলেন, কোনো জোট নয়, সংঘাত নয় এবং কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য না করার ভিত্তিতে, চীন ও রাশিয়া আন্তর্জাতিক সম্পর্কে বৃহত্তর গণতন্ত্রের প্রচার করছে।

তিনি আরও জানান, চীন ইউক্রেনের যুদ্ধের বিষয়ে একটি উদ্দেশ্যমূলক ও ন্যায্য অবস্থান’ বজায় রাখবে এবং ‘শান্তি আলোচনার জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা