সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) অরুনাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার মান্দালাতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন।

নিহত পাইলট দুজনের মধ্যে এক জন লেফটেনেন্ট কর্নেল এবং অপরজন মেজর পদমর্যাদার।

আরও পড়ুন : কলম্বিয়ায় বিস্ফোরণে নিহত ১১

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সেনা, সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) ৫টি অনুসন্ধান দল তাৎক্ষণিক অভিযান শুরু করে। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মান্দালার পূর্ব বাংলাজাপ গ্রামের কাছে পাওয়া গেছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, হেলিকপ্টারটির পাইলট ও কো-পাইলট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর পাঁচটি অনুসন্ধান দল, সশস্ত্র সীমা বাল এবং ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) দ্রুত হেলিকপ্টারটির সন্ধান শুরু করে। পরে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মান্দালার পূর্ব বাংলাজাপ গ্রামের কাছে পাওয়া যায়।

আরও পড়ুন : ইমরানকে সংলাপের প্রস্তাব শাহবাজের

বিশেষ তদন্ত দলের পুলিশ সুপার রোহিত রাজবির সিং বলেন, ‘দিরাংয়ের বঙ্গজালেপের গ্রামবাসীরা দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারটি খুঁজে পান। এটি এখনও জ্বলছে।’

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কোর্ট অব ইনকোয়ারির (সিওআই) নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা