সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে অগ্নি উৎসবে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ঐতিহ্যবাহী অগ্নি উৎসব উদযাপনের সময় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাড়ে তিন হাজার জনেরও বেশি মানুষ।

বুধবার (১৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : মানুষের সেবায় আমরা গুরুত্ব দিয়ে থাকি

জরুরি পরিষেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ২০ ফেব্রুয়ারি থেকে চাহারচানবে সুরি সম্পর্কিত ঘটনায় ২৬ জন মারা গেছে।

তিনি আরো বলেন, উৎসবের দিনে অন্তত ১১ জন নিহত এবং তিন হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছে।

ফার্সি ভাষায় চাহারশানবে সুরি নামে অগ্নি উৎসবটি প্রতি বছর ইরানি ক্যালেন্ডার বছরের শেষ মঙ্গলবার রাতে পালিত হয়। উৎসব চলাকালীন, অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মাদের তাড়ানোর জন্য আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে।

আরও পড়ুন : সংলাপের দরকার নেই

ওই সময় তারা ‘আমি তোমাকে আমার হলুদ রঙ দিই’ (রোগের সূচক) এবং ‘আমি তোমার লাল রঙ গ্রহণ করি’ (জীবনের প্রতীক) স্লোগান দেয়। এই উৎসবটি ইরানের ইসলাম-পূর্ব সময়ের। তবে এটি এখনও তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা