সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কো সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে রাশিয়া সফরে গেছেন। এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : মার্কিন ড্রোন ও রুশ যুদ্ধবিমানের সংঘর্ষ

মঙ্গলবার (১৪ মার্চ) মস্কোর ভিনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, মস্কো সফরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রয়েছে। অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা দেশটির প্রেসিডেন্টের সঙ্গে থাকা প্রতিনিধিদলকে ‘বিশাল’ বলে উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে স্বাগত জানান রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারা

বুধবার (১৫ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাশার আল আসাদের আলোচনা হওয়ার কথা।

মঙ্গলবার ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বুধবার বৈঠক করবেন। দুই নেতার বৈঠকে রাশিয়া এবং সিরিয়ার রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক পরিস্থিতি এবং মানবিক ত্রাণ বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

এ ছাড়া সিরিয়ার চলমান সংকটের পূর্ণাঙ্গ নিষ্পত্তির বিষয় নিয়েও দুই নেতা আলোচনা করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট পুতিন আসাদ সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। এর আগে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের নেওয়া পদক্ষেপকে সমর্থন জানিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

আরও পড়ুন : ১০ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

সিরীয় সরকার জানায়, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে পুতিনের দেওয়া স্বীকৃতিকে সমর্থন করে তারা। অন্যদিকে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদকে সরাসরি সমর্থন দিয়ে আসছে রাশিয়া।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা