আন্তর্জাতিক

মার্কিন ড্রোন ও রুশ যুদ্ধবিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরের ওপর রাশিয়ার যুদ্ধবিমানের অপতৎপরতায় মার্কিন নজরদারি একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এমন দাবি করেছে।। মার্কিন সামরিক বাহিনী এই ঘটনার জন্য সরাসরি রাশিয়ার দিকেই আঙুল তুলেছে।

আরও পড়ুন: মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু

তাদের দাবি, রাশিয়ান ফাইটার জেট আমেরিকান ড্রোনের ওপর জ্বালানি ফেলেছিল এবং এরপরে এটির সাথে সংঘর্ষ হয়। আর এর জেরেই বিধ্বস্ত হয় মার্কিন ওই ড্রোনটি। বুধবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রুশ সুখোই-২৭ জেট বিমানের সঙ্গে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ধাক্কা লাগে। ফলে ড্রোনটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এই প্রথম এমন ঘটনা ঘটল।

মার্কিন সামরিক বাহিনী বলছে, মঙ্গলবার রাশিয়ান একটি ফাইটার জেট কৃষ্ণ সাগরের ওপর আমেরিকান ড্রোনের ওপর জ্বালানি ফেলে এবং পরে এটিকে ধাক্কা দেয়। যার ফলে ড্রোনটি বিধ্বস্ত হয়। রাশিয়ার এই কৌশলকে ‘বেপরোয়া’ বলেও নিন্দা করেছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড বলেছে, কৃষ্ণসাগরে আন্তর্জাতিক জলসীমার ওপরে দু’টি রাশিয়ান এসইউ-২৭ ফাইটার জেট মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে আটকে দেয় এবং একটি যুদ্ধবিমান ড্রোনের প্রপেলার কেটে দেয়।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফ্রেডি মালউইয়ে নিহত বেড়ে ২০০

মার্কিন কমান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষের আগে একাধিকবার রাশিয়ার এসইউ-২৭ ফাইটার জেট মার্কিন ড্রোনের ওপরে জ্বালানি ফেলে দেয়। এমনকি এমকিউ-৯ ড্রোনের সামনে দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রুশ ফাইটার জেট ওড়ানো হচ্ছিল। পরিবেশের জন্য ক্ষতিকর ও অত্যন্ত অপেশাদারভাবে রুশ ফাইটার জেটগুলো ওড়ানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে মার্কিন ওই ড্রোনটি বিধ্বস্ত করানোর অভিযোগ অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘এমকিউ-৯ মনুষ্যবিহীন আকাশযানটি অনিয়ন্ত্রিতভাবে উচ্চতা হ্রাস করে এবং পানির পৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায়।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার ওই দু’টি যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন ড্রোনের কোনও ধরনের সংঘর্ষ বা ধাক্কা লাগার ঘটনা ঘটেনি এবং রুশ বিমান তাদের অস্ত্রও ব্যবহার করেনি।

আরও পড়ুন: প্রাণহানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র

অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই ঘটনার প্রতিবাদ জানাতে তারা রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে।

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, কৃষ্ণসাগরে রুশ বিমানের মুখোমুখি হওয়া সাধারণ ঘটনা। প্রায়ই ঘটে থাকে। তবে এই ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ কতটা ঝুঁকিপূর্ণ ও অপেশাদারভাবে বিমান চালানো হচ্ছিল, তা এই ঘটনায় প্রমাণিত হলো।

আরও পড়ুন: ঢাকায় কালবৈশাখী আভাস

অন্যদিকে পশ্চিমা সামরিক সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যম বলছে, ড্রোন ও ফাইটার জেটের মধ্যে সংঘর্ষের পরেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা শুরু হয়েছে। পরবর্তীতে যেন আর সংঘর্ষ না হয় বা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করতেই এই আলোচনা হচ্ছে বলে জানানো হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা