ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩ বছর পর সীমান্ত খুলছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : ২০২০ সালে করোনা মহামারির শুরু করে টানা ৩ বছর পর সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা অপসারণ করে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে চীন।

আরও পড়ুন : বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন

মঙ্গলবার (১৪ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বুধবার (১৫ মার্চ) থেকে সব ধরনের ভিসা প্রদান কার্যক্রম শুরু করবে শি জিনপিংয়ের সরকার।

আরও পড়ুন : কয়েলের আগুনে পুড়ে স্কুলছাত্রে...

চীনা কতৃপক্ষ জানায়, মহামারির আগে যে অঞ্চলগুলোতে কোনো ভিসার প্রয়োজন ছিল না সেগুলো ভিসা-ফ্রির আওতায় আসবে। দক্ষিণের পর্যটন দ্বীপ হাইনান এবং সাংহাই বন্দরের মধ্য দিয়ে যাওয়া ক্রুজ জাহাজও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে।

এছাড়া বিদেশিদের জন্য হংকং ও ম্যাকাও থেকে গুয়াংডং-এর দক্ষিণাঞ্চলীয় উৎপাদন কেন্দ্রে যেতে ভিসা-ফ্রি প্রবেশও চালু করা হবে।

আরও পড়ুন : কোনো চাপ নেই, নির্বাচন সুষ্ঠু হবে

দেশটির কতৃপক্ষ আরও জানিয়েছে, ২০২০ সালের ২৮ মার্চের আগে ইস্যু করা ভিসাধারী বিদেশিদের মধ্যে যাদের এখনো বৈধতার সময়সীমা রয়েছে, তারাও চীনে প্রবেশ করতে পারবেন।

চীন-ব্রিটেন বিজনেস কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর টম সিম্পসন জানান, সব ধরনের ভিসার আবেদন পুনরায় শুরু করায় যুক্তরাজ্য ও চীনের মধ্যে স্বাভাবিক ভ্রমণ পুনরুদ্ধারের ক্ষেত্রে আরেকটি বাধা দূর হবে।

আরও পড়ুন : বাবুল আক্তারসহ ৭ জনের বিচার শুরু

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে দেশটির কর্তৃপক্ষ।

প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে গত বছরে চীন সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় পর্যটন খাতে। তাই ১৭ ট্রিলিয়ন ডলারের এই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করা জরুরি হয়ে পড়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা