আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের ক্ষমা করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার আন্দোলনকারীকে ক্ষমা করে দিয়েছে ইরানের বিচার বিভাগ।

আরও পড়ুন : কোনো চাপ নেই, নির্বাচন সুষ্ঠু হবে

সোমবার (১৩ মার্চ) দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই তাদের ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানিয়েছে এ তথ্য।

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া ২২ হাজার বন্দিকে ক্ষমা করেছে দেশটির বিচার বিভাগ। সোমবার এ কথা জানিয়েছেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রাষ্ট্রীয় গণমাধ্যমটি আরও জানিয়েছে, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়াসহ হাজার হাজার বন্দীকে ক্ষমা করে দিয়েছেন।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে ফ্রান্স

গোলাম হোসেইন আরও জানিয়েছেন, এরই জেরে এখন পর্যন্ত ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে। তাদের মধ্যে ২২ হাজার বিক্ষোভকারী রয়েছেন। যদিও তিনি কোন মেয়াদে ক্ষমা মঞ্জুর করা হয়েছে বা কখন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা উল্লেখ করেননি।

ইরানে জনসম্মুখে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পর্দা পালনের নিয়ম রয়েছে। এ বিধিগুলো তদারকির জন্য দেশটিতে ‘নৈতিকতা বা নীতি পুলিশ‘ নিয়োগ করা ছিল। নীতি পুলিশের একটি দল, গত বছরের ১৩ সেপ্টেম্বর তেহরান থেকে ২২ বছর বয়সী মাহশা আমিনিকে আটক করে। আমিনি তার পরিবারের সঙ্গে তেহরানে ঘুরতে গিয়েছিলেন। আটকের পর পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে মাহশাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন

এ ঘটনার প্রতিবাদে তেহরানে ব্যাপক আন্দোলন শুরু হয়। পরে পুরো ইরানে সে আন্দোলন-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। বিক্ষোভে ৫১৬ জন নিহত হয়েছেন বলে দাবি করে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গণবিক্ষোভ দমাতে ও সাধারণ নাগরিকদের মধ্যে ভয় ছড়ানোর জন্য কয়েকজনের মৃত্যুদণ্ড দেয় রাইসি প্রশাসন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা