আন্তর্জাতিক

উত্তর না দিয়েই চলে গেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক সম্মেলনে এসে হঠাৎ করে চলে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, এমন ঘটনা ঘটেছে বহুবার।

আরও পড়ুন: বিক্ষোভকারীদের ক্ষমা করলো ইরান

সোমবার ( ১৩ মার্চ) চলমান ব্যাংক সংকট নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন তিনি। আগের কয়েক বারের মতো এদিনও হঠাৎ করেই মাঝ পথে চলে যান তিনি। তবে এবারের ঘটনাটি সমালোচনার জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রে গত শুক্রবার সিলিকন ভ্যালি ও সোমবার সিগনেচার ব্যাংক নামের দু’টি ব্যাংক বন্ধ হয়ে যায়। এ নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কেউ যেন আতঙ্কিত না হন সেই অনুরোধ জানান বাইডেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা সমুন্নত রাখা এবং রক্ষার ব্যাপারে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন তিনি।

ওই সময় একজন সাংবাদিক বাইডেনকে জিজ্ঞেস করেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, কেন এমনটি হলো এ ব্যাপারে আপনি এখন পর্যন্ত কী জানেন? আর আপনি কী মার্কিনিদের নিশ্চয়তা দেবেন এর বড় প্রভাব ব্যাংক খাতে পড়বে না?’

ওই সময় কোনো কথা না শুনেই বাইডেন হেঁটে চলে যাওয়া শুরু করেন। তখন আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘আরও ব্যাংকে কি ধস নামবে প্রেসিডেন্ট?’ ওই সময় সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের ইউটিউব চ্যানেলে থাকা এ ভিডিওটি ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি মানুষ এটি দেখেছেন। তবে ভিডিওটির কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া হয়েছে। বাইডেনের মাঝ পথে সংবাদ সম্মেলন থেকে চলে যাওয়া এবং ইউটিউবে কমেন্ট বক্স বন্ধ করার বিষয়টি নিয়ে টুইটারে অনেকে সমালোচনা করেছেন।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের কথিত নজরদারি বেলুন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। ওইদিনও হঠাৎ করে তিনি চলে যান। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘আপনার পরিবারের বাণিজ্যিক সম্পর্কের কারণে কী আপনি ছাড় দিচ্ছেন?’ এর জবাবে বাইডেন কিছুটা রাগান্বিত হয়ে বলেন, ‘আমাকে মুক্তি দিন।’ এ বলে চলে যান তিনি।

আরও পড়ুন: অস্ত্র কেনা স্থগিত করল আমিরাত

গত বছর কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বাইডেন। ওই বৈঠকের বিষয়ে জানতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। কিন্তু তিনি প্রশ্নের জবাব না দিয়ে হাসতে থাকেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলেন, ‘তিনি কথা বলেননি কারণ তার কাছে উত্তরই নেই।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা