আন্তর্জাতিক

১০ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক মাধ্যম ফেসবুকের ও ইনস্টাগ্রামে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা এবার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর আগে গত নভেম্বরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। মেটা খরচ কমাতে আরও কর্মী ছাঁটাই করেছে এবং পাঁচ হাজার শূন্যপদও পূরণ করবে না।

আরও পড়ুন : সহজ শর্তে ঋণ অব্যাহত রাখার আহ্বান

মঙ্গলবার (১৪ মার্চ) মার্ক জুকারবার্গ এক বার্তায় বলেছেন, আমাদের দলের সংখ্যা ১০ হাজার কমাতে চলেছি। এছাড়া নিয়োগ হয়নি এমন ৫ হাজার জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

মেটা সিইও কর্মীদের উদ্দেশে বলেন, এটি কঠিন, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। যারা আমাদের সাফল্যের অংশ হয়েছেন সেসব প্রতিভাবান সহকর্মীদের বিদায় জানাতে হচ্ছে। এই নতুন অর্থনৈতিক অবস্থা বেশ কয়েক বছর ধরে চলতে থাকবে।

এই ছাঁটাই কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। বর্তমানে কম অগ্রাধিকারের প্রকল্পগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। পাশাপাশি মেটা কাঠামোতে উন্নতির ওপর জোর দিয়েছে। এছাড়াও নতুন করে নিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় ফ্রেডি মালউইয়ে নিহত বেড়ে ২০০

ছাঁটাইয়ের ঘোষণার পর লাফিয়ে বেড়েছে মেটার স্টক। মেটাতে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের খবরের পরে মেটার স্টক বড় লাফ লক্ষ্য করা গেছে। মার্কিন বাজারে প্রি-মার্কেট ওপেনিংয়ে মেটার শেয়ার প্রাথমিকভাবে ৬ শতাংশ বেড়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলোর ওপর গভীর সঙ্কটের কারণেই মেটাতে ছাঁটাই থামছে না। তার ওপরে চিন্তা বাড়িয়েছে মেটার খারাপ ফলাফল। রিপোর্ট বলছে, মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল। ২০০৪ সালে ফেসবুকের প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে যা প্রথম। এর আগে এত বড় ছাঁটাই হয়নি কোম্পানিতে।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র

আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি ও ব্যয়বহুল ঋণের কারণে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই উদ্বেগ বেড়েছে। তার ওপরে সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক সংকটের পর আর্থিক খাতে সংকট তৈরি হয়েছে। এর ফলে সবথেকে বেশি বিপদে পড়েছে সেখানকার টেক কোম্পানিগুলো।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা