সংগৃহীত ছবি
জাতীয়

আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। নতুন এ নীতিমালা অনুযায়ী কোনও ঠিকাদারী প্রতিষ্ঠান চাইলেই একজন কর্মীকে বাদ দিতে পারবে না ৷

আরও পড়ুন: আজ মেঘলা থাকবে ঢাকার আকাশ

শুক্রবার (২১ মার্চ) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে ৷

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সুপারিশ এবং এককালীন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ দিত ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো৷ এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করালেও তাদের পারিশ্রমিক দেওয়া হতো না৷ কর্মীদের মূল বেতনও যথাযথভাবে দেওয়া হতো৷ ফলে বিষয়টি আমলে নিয়ে নতুন কিছু নিরাপত্তা বেস্টনি তৈরী করা হচ্ছে৷

নতুন এ নীতিমালায় চাইলেই একজন ঠিকাদার কোনও কর্মীকে বাদ দিতে পারবেন না৷ বেতনের ক্ষেত্রে সচ্ছতা আনতেও কর্মীদের ডিজাটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হচ্ছে৷

সূত্র আরও জানিয়েছে, ধীরে ধীরে এই সেফটি বিধানগুলো সারাদেশের আউটসোর্সিং কর্মীদের জন্য দেওয়া হবে৷ যাতে ঠিকাদার হুট করেই তাদের বাদ দিতে না পারে৷

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা