সংগৃহিত ছবি
জাতীয়

হিযবুত তাহরীর ১৭ সদস্যের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বায়তুল মোকাররমে মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে পুলিশের সাবেক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৭ হিযবুত তাহরীরের কর্মীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে সমন্বয়কসহ গ্রেফতার ১৪

শনিবার (৮ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিস মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), মো. আবু শোহাইব (৩৪), আশফাক আহম্মেদ (২২), সাব্বির হোসাইন জিউন (২১), মো. রিফাত ইসলাম রিশাদ (২১), মো. আল রাফি সাজ্জাদ (২৩), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আবদুল্লাহ আল মুত্তাকি (১৯), হাবিবুর রহমান (২৩), মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নূর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম কাব্য।

প্রসঙ্গত, গত ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন বাইতুল মোকারাম মসজিদ এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা