সংগৃহিত ছবি
জাতীয়

রাজধানীতে যৌথবাহিনীর তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যরাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাতে এ কার্যক্রম পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট না থাকা এবং অনিয়মের দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

আরও পড়ুন: মোহাম্মদপুরে প্রবর্তনায় পেট্রোল বোমা হামলা

এদিকে, কিছু ব্যক্তির কাগজপত্র ঠিক থাকলেও মাথায় নেই হেলমেট, আবার কারও কারও মাথায় হেলমেট থাকলেও নেই লাইসেন্স কিংবা গাড়ির ফিটনেস। এ সময় মামলা থেকে বাঁচতে তারা নানা অজুহাত দিচ্ছেন।

সেনাবাহিনীর টহল দল ও পুলিশের সমন্বয়ে চলে এই অভিযান। এতে সন্দেহভাজন ব্যক্তি, হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে যৌথবাহিনী। এছাড়াও জরিমানাও করা হয় বেশ কয়েকটি যানবাহনকে। তবে অনেককে সর্তক করে ছেড়ে দেয়া হয়। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে পুলিশ বলছে, নিয়মিত এমন তল্লাশি ও টহল কার্যক্রমের ফলে অপরাধ প্রবণতা কমবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা