সংগৃহিত ছবি
জাতীয়

চাঁদাবাজির অভিযোগে সমন্বয়কসহ গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান। এ সময় তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করে ভাঙচুর এবং চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: আজ আন্তর্জাতিক নারী দিবস

ওসি মুক্তারুজ্জামান বলেন, রাজধানীর কলাবাগান লেক সার্কাসের রাসেল স্কয়ারের ৩য় তলায় শেখ কবির নামের এক ব্যাক্তির অফিসে হামলা ভাঙচুর এবং লুটপাট করে। এ সময় ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাও ভাঙা অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ ১৪ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আরও (৬-৭) জন পলাতক রয়েছেন। আটকের সময় তাদের সকলের কাছে কিছু টাকাপয়সা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেফতারকৃতদের ভাষ্যমতে আ’লীগের অফিস ভেবে তারা ঐ অফিসটি দখল করতে এসেছিলেন।

আরও পড়ুন: নারী দিবসে তারেক রহমানের আবেগঘন বার্তা

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা