সংগৃহীত
জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানের ভূতের গলিতে নির্মাণাধীন ১টি ভবনে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোফাজুল হক (৫০) নামে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় ক্যালিক্স স্কুলের সামনে নির্মাণাধীন ১টি ভবনের বাইরের অংশে কাজ করার সময় এই ঘটনাটি ঘটে। এর পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১২

মৃত শ্রমিক, চাঁপাইনবাবগঞ্জ সদরের ধুমিহায়াতপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনে ছেলে।তিনি বর্তমানে ঐ নির্মাণাধীন ভবনটিতে থাকতেন।

নিহতের সহকর্মী আব্দুল আহাদ জানান, আজ সকালে ভূতের গলিতে ১টি নির্মাণাধীন ভবনের ৪র্থ তলার বাইরের অংশ মাচাং বেঁধে প্লাস্টারের কাজ করছিল মোফাজুল। এ সময় পাশ দিয়ে বয়ে যাওয়া ১টি বিদ্যুতের তারের সাথে অসাবধানতাবশত স্পর্শ লাগলে অচেতন হয়ে পড়েন তিনি। এর পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জানান মোফাজুল আর বেঁচে নেই।

আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে ভোট চলছে

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশাটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা