সংগৃহীত
জাতীয়
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন

২য় ধাপের ভোট গ্রহন আজ

নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহন আজ (২১ মে) অনুষ্ঠিত হবে। ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বিকেল ৪টায়। ভোট গ্রহনকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্টের লাশ উদ্ধার

এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় মোতায়েন থাকছে র‌্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা। এ সময়ের মধ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সকল সরঞ্জাম।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, সকল প্রচার প্রচারনা শেষ করতে হয় ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে। এই একই সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টা নির্বাচনী এলাকায় সব ধরনের মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ

ইসি কর্মকর্তারা জানান, ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে কঠোর অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রত্যেক কেন্দ্রে অবস্থান নিয়েছে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।

নির্বাচনের আচরণবিধি প্রতিপালনের জন্য মাঠে রয়েছে প্রতি ইউনিয়নে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে নিয়োজিত আছেন ১৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন: জাতীয় বাজেট অধিবেশন ৫ জুন

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, আমরা আশা করি ২য় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে হবে। এ সময় ছোটখাটো যেসব সমস্যা হয়েছে, সেগুলো যেন না হয়, তার জন্য প্রশাসন ও পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে রয়েছে। ২য় ধাপের নির্বাচন ১ম ধাপের নির্বাচনের চেয়েও সুষ্ঠু হবে।

এ দিকে ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, গত (৮ মে) ১ম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২য় ধাপের নির্বাচন (২১ মে) ৩য় ধাপের নির্বাচন (২৯ মে) ও ৪র্থ ধাপের নির্বাচন (৫ জুন) হবে নির্বাচনের ভোট।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা