আন্তর্জাতিক

অ্যামাজনে ফের কর্মী ছাঁটাই

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক কর্মী ছাঁটাই করে চলছে বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থা। অবশেষে একই পথে হাঁটল অ্যামাজন। জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ৯ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি।

আরও পড়ুন : রফতানি বাড়াতে বাজার খোঁজার পরামর্শ

এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার কর্মী ছাঁটাইয়ের বিষয়টি ঘোষণা করল অ্যামাজন। এছাড়া গত জানুয়ারিতে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল এ সংস্থাটি। ফলে চাকরি হারিয়েছেন এ সংস্থায় কর্মরত অধিকাংশ কর্মীরা।

সম্প্রতি একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। এর মধ্যে রয়েছে ডেল। বিশ্বজুড়ে প্রায় ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার টেক্সাসের এ বহুজাতিক সংস্থা। ডেলের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোও। গত নভেম্বরে ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে এইচপি ইনকর্পোরেশন।

আরও পড়ুন : গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটায়ের কথা জানিয়েছে। কর্মী ছাঁটাই করা হয়েছে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটেও। একসঙ্গে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুগল সংস্থার সিইও সুন্দর পিচাই। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারও একই পথ অনুসরণ করেছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা