ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ক্রিমিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক : ক্রিমিয়া উপদ্বীপের উত্তরে কার্গো বহরে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে মস্কো বলছে, ঐ এলাকায় ড্রোন হামলা করা হয়েছে।

আরও পড়ুন : গুচ্ছে যুক্ত হলো জবি-ইবি

মঙ্গলবার (২১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় বিস্ফোরণের ফলে রেলপথে পরিবহন করা রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন : হজ পালনে বয়স শর্ত তুলে নিয়েছে সৌদি

এদিকে ক্রিমিয়ার ঝানকোই শহরের রুশ-নিযুক্ত প্রধান জানান, ঐ এলাকায় ড্রোনের মাধ্যমে আক্রমণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়ার উত্তরে বিস্ফোরণ হওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেন। তবে দেশটি স্পষ্টভাবে বলেনি যে, এই হামলার পেছনে তারাই ছিল। আর তেমনটি হলে, এটি হবে ক্রিমিয়ায় ইউক্রেনীয় বাহিনীর বিরল একটি অভিযান।

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে এই উপদ্বীপটি দখল করে নেয় রাশিয়া।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বিস্ফোরণ রাশিয়ার নিরস্ত্রীকরণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং ইউক্রেনীয় ক্রিমিয়া উপদ্বীপকে দখলমুক্ত করার প্রক্রিয়া আরও এগিয়ে দিয়েছে।

আরও পড়ুন : ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে তিন থানা

কিয়েভ বলছে, বিস্ফোরণে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ব্ল্যাক-সি নৌবহরের ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

রাশিয়া-নিযুক্ত প্রশাসক ইহোর ইভিন জানান, ড্রোনের আঘাত পাওয়া ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোনও সামরিক বস্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেননি তিনি।

আরও পড়ুন : বান্দরবানে পৃথক দুর্ঘটনায় নিহত ১০

তিনি আরও জানান, বেশ কয়েকটি ভবনে আগুন লেগেছে এবং পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে রাশিয়া সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপলে ব্ল্যাক-সি ফ্লিটে ড্রোন হামলা চালানোর জন্য ইউক্রেনকে দোষারোপ করেছিল।

আরও পড়ুন : রফতানি বাড়াতে বাজার খোঁজার পরামর্শ

সে সময় রাশিয়া জানিয়েছিল, হামলায় ৯ টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। এতে একটি যুদ্ধজাহাজও ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেন সেই হামলার দায়ও স্বীকার করেনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা