ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ জুড়ে সন্ত্রাসীদের হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ক্রিমিয়া সফরে পুতিন

শনিবার (১৮ মার্চ) রাতে দেশটির ইতুরি এবং নর্থ কিভু প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার (২০ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : প্রাণহানিতে শীর্ষে তাইওয়ান

রয়টার্স বলছে, কঙ্গোর সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীদের হস্তক্ষেপ সত্ত্বেও দেশটির পূর্বাঞ্চল বছরের পর বছর ধরে ক্রমাগত সহিংসতার শিকার হচ্ছে। শনিবার ঐ প্রাণহানি ধারাবাহিক অস্থিতিশীলতার সর্বশেষ ঘটনা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর ইতুরি প্রদেশে চালানো হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এবং সুশীল সমাজের নেতারা ‘কোঅপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব কঙ্গো’ বা কোডেকো নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন।

আরও পড়ুন : ইরানের প্রেসিডেন্টকে সালমানের আমন্ত্রণ

হামলার শিকার মাহাগি অঞ্চলের কর্মকর্তা কর্নেল জ্যাক ডিসানোয়া জানান, শান্তিপূর্ণ অবস্থানের জন্য অসংখ্য আবেদন সত্ত্বেও কোডেকো দুর্বলদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে।

পার্শ্ববর্তী লুবেরো অঞ্চলের প্রশাসক কর্নেল অ্যালাইন কিওয়েওয়া বলেন, নর্থ কিভু প্রদেশের মাউন্ট কিয়াভিরিমুর এনগুলি গ্রামে সন্ত্রাসীরা আরও ১০ জনকে হত্যা করেছে। এ সময় তারা আরও ৩ জনকে অপহরণ করে। এই হামলার জন্য অ্যালায়িড ডেমোক্র্যাটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছেন তিনি।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

অ্যালাইন কিওয়েওয়া জানান, এটি সত্যিই দুঃখজনক পরিস্থিতি। তারা ছুরি ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করেছে।

প্রসঙ্গত, কঙ্গোর সরকার ২০২১ সালে মিলিশিয়া সহিংসতা রোধ করার লক্ষ্যে নর্থ কিভু এবং ইতুরিতে অবরোধের ঘোষণা দিয়েছিল। তবে এতে হত্যাকাণ্ড কমার কোনো লক্ষণ দেখা যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা