সংগৃহীত
আন্তর্জাতিক

বিচারের মুখোমুখি কাতারের সাবেক অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন কাতারের সাবেক অর্থমন্ত্রী আলী শেরিফ আল-ইমাদি। ঘুষ ও অর্থ আত্মসাতের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আরও পড়ুন : বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে তৈরি

রোববার (১৯ মার্চ) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কাতার নিউজ অ্যাজেন্সি (কিউএনএ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই তথ্য জানায়।

কিউএনএ জানায়, আল-ইমাদিকে ২০২১ সালের মে মাসে গ্রেফতার করা হলেও তার মামলা সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তবে অভিযোগের ভিত্তিতে তিনি অনির্দিষ্ট সংখ্যক আসামিদের সাথে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, যেহেতু মামলার নথি থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে অভিযুক্তরা অপরাধ করেছেন, তাই অ্যাটর্নি জেনারেল অভিযুক্তদেরকে ঘুষ, জনসাধারণের সম্পদ আত্মসতের অভিযোগসহ নানা অপরাধের দায়ে ফৌজদারি আদালতে পাঠানোর আদেশ জারি করেছেন।

আরও পড়ুন : পিটিআই- কে নিষিদ্ধের চিন্তা

মামলার অভিযুক্তদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সরকারি অর্থ আত্মসাৎ, পদ ও ক্ষমতার অপব্যবহার, জনসাধারণের অর্থের ক্ষতি এবং অর্থপাচারের প্রমাণ পাওয়া গেছে। তবে দেশটির সাবেক এই অর্থমন্ত্রীর বিরুদ্ধে কত টাকা চুরির অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি।

কাতারের বর্তমান ক্ষমতাসীন আমিরের সিংহাসনে আরোহণ এবং দেশটির ন্যাশনাল ব্যাংককে তত্ত্বাবধানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ঋণদাতা ব্যাংকে পরিণত করার পর উপসাগরীয় দেশটিতে আল-ইমাদি ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির এক সময়ের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের অন্যতম ছিলেন তিনি।

কাতারের ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান, সার্বভৌম সম্পদ তহবিল বোর্ড ও কাতার এয়ারওয়েজের নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবেও কাজ করেছেন আল-ইমাদি।

আরও পড়ুন : সব ষড়যন্ত্রের মূলে বিএনপি

বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলেছেন, মামলার তদন্ত কার্যক্রম অর্থমন্ত্রী হিসেবে আল-ইমাদির ক্ষমতার সাথে সম্পর্কিত। সার্বভৌম তহবিল বা ব্যাংকে তার পদের সাথে এর কোনও সম্পর্ক নেই। তবে এই মামলার বিষয়ে আল-ইমাদি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা