সংগৃহীত
আন্তর্জাতিক

পিটিআই- কে নিষিদ্ধের চিন্তা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) কে নিষিদ্ধের চিন্তা করছে দেশটির সরকার।

এ জন্য বিশেষজ্ঞ আইনজীবী দলের সঙ্গে পরামর্শের পরিকল্পনাও করছে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার।। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন খোদ পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

আরও পড়ুন : মাদারীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২০

রোববার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলকে ‘নিষিদ্ধ’ দল ঘোষণা করার প্রক্রিয়া শুরু করার বিষয়ে সরকার বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পরিকল্পনা করছে বলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন।

মূলত লাহোরে ইমরানের বাসভবন থেকে অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করার দাবি করার পর একথা জানান তিনি।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এদিন লাহোরে একটি সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে রানা সানাউল্লাহ বলেন, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর আইনি দল বেশ কয়েকটি প্রকাশনার আলোকে বিষয়টি পরীক্ষা করে দেখছে। যাতে পিটিআইয়ের বিরুদ্ধে একটি রেফারেন্স করা যেতে পারে।

আরও পড়ুন : আস্থার বাহিনীতে পরিণত হয়েছে র‌্যাব

সংবাদমাধ্যম বলছে, শনিবার ইমরান খান ইসলামাবাদের আদালতে তোষাখানা মামলার শুনানিতে অংশ নিতে যাওয়ার কয়েক ঘণ্টা পর পাঞ্জাব পুলিশের ১০ হাজারেরও বেশি সদস্য তার বাসভবনে প্রবেশ করে। লাহোরের ওই বাসভবনে প্রবেশের সময় পুলিশের সাথে পিটিআই কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়।

রানা সানাউল্লাহ বলেছেন, ‘জামান পার্কে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল। ইমরান খানের বাসভবন থেকে অস্ত্র, পেট্রোল বোমা ইত্যাদি উদ্ধার করা হয়েছে যা একটি জঙ্গি সংগঠন হিসেবে পিটিআই-এর বিরুদ্ধে মামলা দায়ের করার মতো যথেষ্ট প্রমাণ।’

তবে তিনি স্পষ্ট করেছেন যে, রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করে আদালতের ওপর।

এছাড়া ইমরান খানের দলকে ‘জঙ্গি সংগঠন’ বলে উল্লেখ করেছেন পাকিস্তান মুসলিম লীগ (এন) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

আরও পড়ুন : মানুষের কল্যাণে ডিজিটাল বাংলাদেশ

এদিকে টুইটারে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান নিয়াজির গত কয়েকদিনের কর্মকাণ্ড তার ফ্যাসিবাদী এবং জঙ্গি প্রবণতাকে প্রকাশ করেছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা